The University of Dhaka’s original post
সোজলার পাবলিকেশনের জন্য এটি একটি অত্যন্ত আনন্দের ও গর্বের মুহূর্ত।
তুরস্কভিত্তিক সোজলার পাবলিকেশন-এর ব্যবস্থাপনা পরিচালক দাউদ সিসিওগ্লু-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও জ্ঞান-বিনিময়ের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আগামী অক্টোবর মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য “13th International Bediuzzaman Symposium: Quranic Solutions to Global Crises”-এ অংশগ্রহণের জন্য মাননীয় উপাচার্যকে আমন্ত্রণ জানানো হয়।
এ সময় সোজলার পাবলিকেশনের পক্ষ থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বদিউজ্জামান সাঈদ নূরসীর অমর কুরআনের তাফসির “রিসালায়ে নূর সমগ্র” মাননীয় উপাচার্যের হাতে তুলে দেওয়া হয়।
আমরা বিশ্বাস করি, জ্ঞান, গবেষণা এবং মানবকল্যাণের আদর্শে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে এই ধরনের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে।
আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন এবং কল্যাণময় জ্ঞানের প্রসারে আমাদের সবাইকে তাওফীক দান করুন। আমীন।
