রিসালায়ে নূর বাংলাদেশ ‘‘সোজলার পাবলিকেশন’’ এর মাধ্যমে ২০১৫ সাল থেকে বাংলাদেশে তাফসীরে রিসালায়ে নূরের মাধ্যমে কোরআনের বাণীকে প্রচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা মূলত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বদিউজ্জামান সাঈদ নুরসী রচিত কোরআনের তাফসীর রিসালায়ে নূর-এর বইসমূহ অনুবাদ, প্রকাশ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত।
প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত আমরা রিসালায়ে নূরের ৩৬টি বই বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশ করেছি। পাশাপাশি আরও নতুন বইয়ের অনুবাদ ও প্রকাশনার কাজ চলমান রয়েছে। আমাদের লক্ষ্য হলো বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য রিসালায়ে নূরের গভীর চিন্তা, ঈমানি শিক্ষা ও গবেষণামূলক আলোচনাকে সহজ ও প্রাঞ্জলভাবে উপস্থাপন করা।
সোজলার পাবলিকেশন নিয়মিতভাবে সকল বইমেলায় অংশগ্রহণ করে থাকে, যেখানে পাঠকদের সাথে সরাসরি যোগাযোগ ও বই পরিচিতির সুযোগ তৈরি হয়। এছাড়াও আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে রিসালায়ে নূর বিষয়ক সেমিনার, আলোচনা সভা ও পাঠচক্র আয়োজন করে থাকি, যাতে সকলের মাঝে জ্ঞানভিত্তিক ও চিন্তাশীল পাঠ সংস্কৃতি গড়ে ওঠে।
আমরা বিশ্বাস করি, রিসালায়ে নূরের শিক্ষা মানুষের চিন্তা, আত্মশুদ্ধি ও নৈতিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। সেই বিশ্বাস থেকেই আমরা নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের সাথে আমাদের প্রকাশনা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি।
“জ্ঞান, চিন্তা ও ঈমানের আলো পৌঁছে যাক প্রতিটি হৃদয়ে।”