Alhamdulillah
13th INTERNATIONAL BEDIUZZAMAN SYMPOSIUM
QUR’ANIC SOLUTIONS TO GLOBAL CRISES
আলহামদুলিল্লাহ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত গবেষক, শিক্ষাবিদ ও চিন্তাবিদদের অংশগ্রহণে আয়োজিত 13th International Bediuzzaman Symposium-এর দুইদিনব্যাপী মূল পর্ব গতকাল সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে আজও বিভিন্ন সেশনে গবেষণা প্রবন্ধ উপস্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
এবারের আয়োজনে ৬০টির অধিক দেশ থেকে আগত গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে প্রায় ৪৫০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে।
আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে আগত ৪ জন গবেষকের গবেষণা-উপস্থাপনাও গতকাল সফলভাবে সম্পন্ন হয়েছে।
“Qur’anic Solutions to Global Crises”—এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে সমকালীন বিশ্বের নানা সংকট, তার কারণ এবং কুরআনের দৃষ্টিতে সম্ভাব্য সমাধান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকদের মধ্যে যে জ্ঞান ও চিন্তার আদান-প্রদান হচ্ছে, তা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বৈশ্বিক সংকটের এই সময়ে কুরআনের চিরন্তন বার্তা ও Bediuzzaman Said Nursi-এর চিন্তাধারাকে কেন্দ্র করে এমন একটি আন্তর্জাতিক জ্ঞানচর্চার আয়োজন দরকার ছিল।
আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুন, এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় উত্তম বিনিময় দান করুন।
