Home

Shop

Cart

checkout

সোজলার পাবলিকেশন গ্রাহকের সন্তুষ্টি ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে পণ্য বা সেবা সরবরাহ ব্যাহত হলে গ্রাহকের পরিশোধিত অর্থ সঠিকভাবে ফেরত প্রদানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

১. কোনো কারণে সোজলার পাবলিকেশন পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে গ্রাহকের পরিশোধিত অর্থ গ্রাহক যে মাধ্যমে পেমেন্ট করেছেন (বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার, কার্ড ইত্যাদি) সেই মাধ্যমেই ফেরত দেওয়া হবে। প্রয়োজনে উভয় পক্ষের সম্মতিতে বিকল্প মাধ্যমেও রিফান্ড সম্পন্ন করা যেতে পারে।
২. অগ্রিম (Paid Order) অর্ডার ডেলিভারি কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের পূর্বে গ্রাহক অর্ডার বাতিল করলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। তবে অর্ডার শিপমেন্টে চলে গেলে সেই অর্ডার বাতিলযোগ্য হবে না এবং রিফান্ড প্রযোজ্য হবে না।
৩. সোজলার পাবলিকেশন যদি ডেলিভারির পূর্বে কোনো অর্ডার নিজ উদ্যোগে বাতিল করে, তাহলে গ্রাহকের পরিশোধিত সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করা হবে।
৪. Return & Exchange Policy অনুযায়ী যদি কোনো পণ্য পুনরায় সরবরাহ করা সম্ভব না হয়, তাহলে গ্রাহকের পরিশোধিত মূল্য ফেরত দেওয়া হবে। তবে এক্ষেত্রে ডেলিভারি/শিপিং চার্জ রিফান্ডযোগ্য নয়।
৫. Cash on Delivery (COD) অর্ডারের ক্ষেত্রে কোনো রিফান্ড প্রযোজ্য হবে না, কারণ এ ক্ষেত্রে গ্রাহক ডেলিভারির সময় মূল্য পরিশোধ করে থাকেন।
৬. অনলাইন পেমেন্টের সময় টেকনিক্যাল ত্রুটির কারণে অতিরিক্ত অর্থ কেটে গেলে যথাযথ প্রমাণ (Transaction Receipt/ID) প্রদান সাপেক্ষে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।
৭. যদি গ্রাহক ভুলবশত অতিরিক্ত অর্থ প্রদান করেন, তাহলে অতিরিক্ত অংশটি যাচাই সাপেক্ষে গ্রাহককে ফেরত দেওয়া হবে।
৮. ক্যাশব্যাক অফার চলাকালীন কোনো অর্ডার বাতিল হলে ক্যাশব্যাকের পরিমাণ বাদ দিয়ে অবশিষ্ট পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে।
৯. রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৩–৭ কর্মদিবস সময় লাগতে পারে।

রিফান্ড নোটিফিকেশন

রিফান্ড সম্পন্ন হওয়ার পর গ্রাহককে তার মোবাইল নম্বর বা ইমেইলের মাধ্যমে SMS/কল/ইমেইল করে জানানো হবে।
নোটিফিকেশন পাওয়ার পর ৩ দিনের মধ্যে কোনো অভিযোগ না জানালে ধরে নেওয়া হবে যে রিফান্ড গ্রহণ সম্পন্ন হয়েছে।

রিফান্ড সংক্রান্ত অভিযোগ :

যদি নির্ধারিত সময়ের মধ্যে রিফান্ড না পান বা কোনো সমস্যা থাকে, তাহলে যোগাযোগ করুন:
📞 মোবাইল: +880 01767 822064
📘 Facebook: https://www.facebook.com/sozlerpublication
📧 ইমেইল: info@risalayenurbd.com

নোট : এই Refund Policy শুধুমাত্র অনলাইন ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য।